,

হোমনার ৫ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আজকের কুমিল্লা ডট কম :
April 4, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
সদ্য সমাপ্ত কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ প্রার্থীর মধ্যে ৫ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত হাফেজ আবদুস সালাম মোমবাতি), ইসলামী ঐক্যজোট মনোনীত মুফতি শাহজালাল (মিনার), স্বতন্ত্র আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদ উল্লাহ (ঘোড়া), আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সিদ্দিকুর রহমান আবুল (মোটর সাইকেল) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী রোস্তম আলম স্বপন (আনারস)।

তবে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী নির্বাচনের সপ্তাহখানেক আগেই আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্ত জায়েদুল হোসেন জানান, মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।