,

কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ র‌্যাবের হাতে আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
May 15, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (১৫ মে) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, শনিবার (১৪ মে) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেন্সিডিল, ৮ বোতল বিদেশী মদসহ ওয়াসিম একরাম (২৪) নামের এক যুবককে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। একরাম সদর দক্ষিণের মজুমদার বাড়ির কুড়িয়া পাড়া গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে।

এছাড়াও রবিবার (১৫ মে) সকালে কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ মোঃ ইদ্রিস আলী (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। সে আনন্দপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে মোঃ ইদ্রিস আলী (৩৭)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল এবং বিদেশীমদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।