,

টাকার নেশা

আজকের কুমিল্লা ডট কম :
September 26, 2019
news-image

শরীফুল ইসলাম আরশঃ

টাকার জন্য জীবন নয়
জীবনের জন্য টাকা,
টাকার নেশায় পরিয়া
দেখো জীবন হবে ফাঁকা।

টাকা যখন পাবে তুমি
অসৎ উৎস হতে,
শান্তি সুখের হাতছানি
পাবেনা কোন মতে।

খেলায় কেনো জুয়ার
আসর, মদ গাজা নারী,
এমন নেশায় পড়ে দেখো
নষ্ট জীবন শেষ ঘরবাড়ি।

ঐযে দেখো ক্লাব গুলোতে
আজ কোটি টাকার ফন্দি,
কতশত পরিবার যেনো
এই নেশার টানে বন্দি।

সুদ ঘুষ আর দুর্নীতিতে
আমার দেশটা ছড়াছড়ি,
অবৈধ আর ভেজাল দিয়ে
কেউবা লুটছেন টাকাকড়ি।

আজ ক্যাসিনো কাল পর্দা
পরশু নতুন এলে শেষ,
এমন টাকার নেশা থেকে
কি মুক্তি পাবেনা বাংলাদেশ?

লেখকঃ

শরীফুল ইসলাম আরশ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।