,

দাউদকান্দিতে ইউএনও’র অপসারণ দাবিতে অবস্থান ধর্মঘট

আজকের কুমিল্লা ডট কম :
May 6, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার

কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলম এর অপসারণের দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংগঠন, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধের চেতনা লালনকারী নাগরিক সমাজ।

সোমবার বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা চত্বর থেকে ইউনো’র অপসারণ চাই স্লোগান নিয়ে ইউনো’র সরকারী বাসভবনের সামনে টায়ারে আগুন লাগিয়ে এ অবস্থান ধর্মঘট করেন।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার খোরশেদ আলম, উপজেলা মহিলা আ’লীগ সভাপতি জেবুন্নেছা, যুবলেিগর আহবায়ক আনোয়ার হোসেন,যুগ্ন আহবায়ক হেলাল মাহমুদ, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন, হাসানপুর কলেজ ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন প্রমূখ।