পরিবর্তন আসছে ফেসবুক মনিটাইজেশনে, আয় আরও বাড়বে
পরিবর্তন আসছে ফেসবুক মনিটাইজেশনে, আয় আরও বাড়বে
ফেসবুক, যা মেটার মালিকানাধীন একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বর্তমানে বিশ্বব্যাপী কয়েকশ’ কোটি ব্যবহারকারী রয়েছে। প্রায় সব বয়সী মানুষই ফেসবুক ব্যবহার করছে এবং নিয়মিত ছবি, স্ট্যাটাস পোস্ট করে থাকে। তবে ফেসবুক শুধু সামাজিক যোগাযোগের মাধ্যমই নয়, এটি আয়ের জন্যও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। যদি আপনার পেজ বা প্রোফাইল ফেসবুক মনিটাইজেশন হয়ে যায়, তবে আপনি মাসে লাখ লাখ টাকা আয় করতে পারেন।
ফেসবুক তার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়মিত নতুন নতুন সুযোগ এবং সুবিধা প্রদান করছে, যার ফলে কনটেন্ট ক্রিয়েটরদের আয় আরও বৃদ্ধি পাবে। সম্প্রতি ফেসবুক তাদের কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে বেশ কিছু পরিবর্তন এনেছে, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও বেশি লাভজনক হতে পারে। ২০২৫ সালের শুরু থেকে এই পরিবর্তিত প্রোগ্রামটি চালু হবে।
২০২৪ সালে মেটা নতুন একটি কেন্দ্রীভূত মনিটাইজেশন প্রোগ্রামের ঘোষণা দিয়েছে, যা ফেসবুকের আগের ইন-স্ট্রিম অ্যাডস, রিলস অ্যাডস এবং পারফরম্যান্স বোনাস সহ অন্যান্য আয়ের উৎসগুলোকে একত্রিত করবে। এই নতুন প্রোগ্রামটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও সহজ এবং কার্যকরী হবে, কারণ এটি একক প্ল্যাটফর্মে রিলস, লং ফর্ম ভিডিও এবং টেক্সট পোস্টসহ বিভিন্ন কনটেন্ট মনিটাইজেশনের সুযোগ দেবে।
ফেসবুকের নতুন কনটেন্ট মনিটাইজেশন বিটা প্রোগ্রাম বর্তমানে ইনভাইট-অনলি ভিত্তিতে চালু করা হয়েছে এবং ২০২৫ সালে এটি আরও বিস্তৃতভাবে উন্মুক্ত হবে। প্রোগ্রামে যোগ দিতে কনটেন্ট ক্রিয়েটà¦