শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুণ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৭, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে সদস্য পদ পেয়েছেন ।

বুধবার সংসদের বৈঠকে প্রধান হুইপ নূর-ই আলম লিটন চৌধুরীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিভিন্ন কমিটি গঠিত হয়।

উল্লেখ্য যে, ইউসুফ আব্দুল্লাহ হারুন টানা দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।