,

বুড়িচংয়ে কাভার্ড ভ্যানের চাকা খুলে অটোরিকশা চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
July 15, 2022
news-image

নেকবর হোসেন :
কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ড ভ্যানের চাকা খুলে গিয়ে মোহাম্মদ (৫৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শুক্রবার  (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সার্জেন্ট কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার বরুড়া উপজেলার আদমপুর গ্রামের আনু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ নিমসার বাজার এলাকায় মহাসড়কের পাশে তাঁর অটোরিকশায় কলা ওঠাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চাকা খুলে গিয়ে মোহাম্মদের গায়ের ওপরে পড়ে। এতে মোহাম্মদের মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পরপর চালক কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যান। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সার্জেন্ট কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানটি জব্দ করে মরদেহ থানায় নিয়ে যান।