,

ব্রাহ্মণপাড়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওকাপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 17, 2019
news-image

আনোয়ারুল ইসলাম ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন দেশে কর্মরত প্রভাসীদের (অভিবাসী) নিয়ে বিভিন্ন উন্নয়ন মূলক ও নিরাপদ অভিবাসন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভাটির আয়োজন করে অভিবাসী কর্মী উন্নয়ন ফোরাম (ওকাপ) ব্রাহ্মণপাড়া শাখা।

সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সুইজারল্যান্ড এম্বাসির প্রতিনিধি এ্যাডরিয়ান, বাংলাদেশ সুইজারল্যান্ড এম্বাসির মাইগ্রেশন ডেভলপমেন্ট অফিসার অনিন্দ দত্ত, ওকাপ প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার আব্দুলাহ আল মামুন, সদর ইউপি সদস্য আবুল কাশেম, সফিকুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোগতা আবু তাহের প্রমুখ।