,

মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নে আ’লীগের কর্মীসভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 16, 2020
news-image

 

মো: আবুল খায়ের, মনোহরগঞ্জ  :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নে মন্দারগাঁও হাইস্কুল মাঠ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির হাজী অহিদ উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ূম চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো আবুল বাশার, মো আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।

আরো অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো মাহবুব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য , আনোয়ার হোসেন, আবদুল বাতেন, মো মীর হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদ উল্ল্যাহ।