,

লালমাইয়ে হরিশ্চর হোটেল তাজ ও ঢাকা রেস্তোরাকে অর্থ জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
November 22, 2021
news-image

 

মোস্তফা কামাল মজুমদার,লালমাই:

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর চৌরাস্তায় হোটেল তাজ ও ঢাকা রেস্তোরাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪২ ধারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ হাজার টাকা করে ২টি রেষ্টুরেন্টকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাজিয়া আফরোজ।

সোমবার  (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় রেষ্টুরেন্ট ২ টি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ভোক্তাদের মাঝে পরিবেশন করায় হোটেল তাজকে ১০ হাজার টাকা ও ঢাকা রেস্তোরাকে ১০ হাজার টাকা করে  মোট ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা নাজির রতন চন্দ্র সিংহ, লালমাই থানা সাব ইন্সপেক্টর মোঃ আবু সালেক প্রমুখ।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ।