,

হয়নি এখনো দেখা— সিত্তুল মুনা সিদ্দিকা

আজকের কুমিল্লা ডট কম :
July 10, 2018
news-image

 

 

জীবনের পরতে পরতে গভীর আবেগের শ্রাবণ ছিলো জৌলুসে ভরা।

তখন যা ছিলো হাতের সীমানায় তাই আজ হন্যে হয়ে খুঁজি বিশ্ব বিধাতার কাছে।

দিনান্তে চেয়ে দেখি সব পাখী ফিরেনি আপন ডেরায়।

তবু পথ চেয়ে থাকা …. হয় !কতো পূর্ণিমা গেলো পার হয়ে …!

কতো দূরত্ব সঙ্কীর্ণ হয়ে এলো এক নিমিষে হ্রদয়ের গহীন চিলেকোঠায়।

এখনো নতুন কিছু দেখি আর নতুন ভাবে বুঝি নিজের মতো করে।

পাশে তাকিয়ে দেখি যা কখনো আমার ভাবা হয়নি তাই আজ আছে খুব কাছে।

একটু চমকে উঠি!এমন সময় চুপি চুপি এই ক্ষুদ্র প্রাণ ডেকে বলে ,
তোমার জীবনে আরো কত কী যে হয়নি এখনো দেখা….!