৭ বছর ধরে কুমিল্লার সংস্কৃতিকে লালন করছে কুমিল্লা কলেজ থিয়েটার
সালমা আক্তার চৈতিঃ
সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় সপ্তম বছরে পদার্পণ করেছে কুমিল্লা সরকারি কলেজ এর একমাত্র সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা কলেজ থিয়েটার। ২০১১ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে এর সদস্য সংখ্যা ছিল ৫/৬ জন। বর্তমানে সংগঠনটি এখন প্রায় ৫০ জন সদস্য নিয়ে কাজ করছেন।
তৎকালীন কলেজের ছাত্র কামরুল ইসলাম রাশেদ, নুরুল আলম, হাফেজ উদ্দিন জনি ও রেহান উদ্দিন রায়হান এটি প্রতিষ্ঠা করেন । প্রতিষ্ঠাকালীন সময়ে কলেজের বিভিন্ন শিক্ষকগণ থিয়েটার এর বিরুদ্ধাচারণ শুরু করেন, ঠিক ওই সময়ই হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ারুল হককে সভাপতি করে সংগঠনের অবস্থান শক্ত করা হয়। ২০১১ সাল থেকে ২০১৬ পর্যন্ত কুমিল্লা কলেজ থিয়েটার (সিসিটি) এর সভাপতির দ্বায়িত্বে থাকেন আনোয়ারুল হক। ২০১৬ সালে সভাপতির দ্বায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ এইচ এম শফিউল্লাকে। সংগঠনের নীতিমালা অনুযায়ী যিনি অত্র কলেজের অধ্যক্ষের দ্বায়িত্বে আসবেন তিনি হবেন থিয়েটার এর প্রধান উপদেষ্টা এবং কলেজের যে কোন শিক্ষককে সভাপতির দ্বায়িত্ব দেওয়া হবে। সভাপতির দ্বায়িত্বের ক্ষেত্রে সংগঠনের সদস্যদের মতামতই গ্রহনযোগ্যতা পাবে। ২০১৫ সালে তৎকালীন অধ্যক্ষ নাজনিন রহমান সংগঠন এর মহড়া দেওয়ার জন্যে কলেজের অব্যবহৃত-জরাজীর্ণ ১৯ নং কক্ষটি স্থায়ীভাবে বরাদ্দ দেন। বর্তমানে সেখানেই চলে নাটক, নাচ,গান, আবৃত্তির মহড়া।
কুমিল্লা সাংস্কৃতিক জোটের সদস্য সংগঠন কুমিল্লা কলেজ থিয়েটার। প্রতিটি জাতীয় দিবসে কলেজের অনুষ্ঠানে পরিবেশনা শেষে যোগ দেন সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে। ২০১৫ সালে রেপার্টরির হয়ে কুমিল্লা কলেজ থিয়েটার ও কুমিল্লার কয়েকটি নাট্য সংগঠন ভারত গিয়ে নাটক করে আসেন, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে প্রবীন নাà