,

আক্রমনাত্বক খেলেও কলম্বিয়ার বিপক্ষে ড্র করলো তরুণদের নিয়ে গড়া আর্জেন্টিনা

আজকের কুমিল্লা ডট কম :
September 12, 2018
news-image

স্পোর্টস ডেস্কঃ
একের পর এক আক্রমন করে খেলেও কলম্বিয়ার বিপক্ষে ড্র করলো তরুণদের নিয়ে গড়া মেসিবিহীন আর্জেন্টিনা দল। এ ম্যাচেও পরীক্ষা-নিরীক্ষা চালালেন অনেক আর্জেন্টিনার অর্ন্তবর্তীকালীন কোচ স্কলানি চালালেন । তাতে ভালোই করেছে তার তরুণ দলটি। কোনো দলই গোলের দেখা না পেলেও কিছু পরিবর্তন দেখা গেছে আর্জেন্টিনার ফুটবলে।

বাংলাদেশ সময় বুধবার সকাল ছয়টায় খেলাটি শুরু হয়। এদিন আর্জেন্টিনার পক্ষে খেলেছেন ইকার্দি-দিবালাও। তবে নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি তারা। অন্যদিকে তরুণ গঞ্জালো মার্টিনেজ, প্যালাসিও ও ট্যাগলিয়াফিকোরা ছিলো অসাধারণ। উল্লেখযোগ্য পরিবর্তন ছিলো আর্জেন্টিনার রক্ষণভাগে। বিশ্বকাপে ব্যর্থতার পর দলটি এই জায়গায় বেশ উন্নতির চেষ্টা করেছে বলেই মনে হলো।

গনঞ্জালো মার্টিনেজ, ইকার্দি ও মাক্সি মেজায় মেসায় গড়া আর্জেন্টিনার আক্রমণভাগ শুরু থেকে চেপে ধরে কলম্বিয়াকে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রচেষ্টাগুলো ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ অসপিনা। প্রথম ২৪ মিনিটে আর্জেন্টিনা লক্ষ্যে শট নেয় তিনটি।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে দিবালা মাঠে আসার পর আক্রমণের ধার বাড়ে আর্জেন্টিনার। ডিফেন্সিভ মিডফিল্ডার জিওভানি লো সেলসোর জায়গায় মাঠে আসেন অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্তিয়ান পাভোন। তার ক্রসে ৭২তম মিনিটে একটুর জন্য মাথা ছোঁয়াতে পারেননি ইকার্দি। কলম্বিয়াও ভালো পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনার গোলরক্ষক আরমানির। সে পরীক্ষায়ও পাশ করেছে আর্জেন্টিনার এই গোলরক্ষক।