ঈদের দিনে দেশজুড়ে ৮টি সড়ক দুঘর্টনায় প্রাণ গেল ২০ জনের
ডেক্স রিপোর্টঃ
ঈদের দিনে (বুধবার, ৫ জুন) সড়ক দুর্ঘটনায় ফরিদপুর, লালমনিরহাট, ঝিনাইদহ, আশুলিয়া, নরসিংদী, পঞ্চগড়, নেত্রকোণা ও টাঙ্গাইলে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী এ কে ট্রাভেলস বাস ভোরে ফরিদপুরের ধুলদী রেলগেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। গাছের সাথে ধাক্কা লাগে বাসটির। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও ২ জন।
লালমনিরহাটের শিমলতলী বাজারে পিকআপ উল্টে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়ার পর দু’জনের মৃত্যু হয়। আহত দশ জন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নরসিংদী, ঝিনাইদহ, আশুলিয়া টাঙ্গাইল, নেত্রকোণা ও পঞ্চগড়ে আর ১০ জনের প্রাণ গেছে সড়কে।
ফরিদপুর
পবিত্র ঈদুল ফিতরের সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। বুধবার (৫ জুন) সকাল ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলায় ধুলদী রেলগেট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফরিদপুরের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, এ কে ট্রাভেলসের বাসটি ঢাকা থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধারে চেষ্টা চলছে।
লালমনিরহাট
লালমনিরহাটে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আট জন। বুধবার (৫ জুন) সকালে রংপুর-কুড়িগ্রাম মà¦