,

১৫ বছরে পুকুর-সাগর নয় মহাসাগর চুরি হয়েছে : নৌপরিবহন উপদেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
September 22, 2024
news-image

১৫ বছরে পুকুর-সাগর নয় মহাসাগর চুরি হয়েছে : নৌপরিবহন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‌‘গত ১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতির মহাসাগর সৃষ্টি হয়েছে।’

আজ রবিবার বরিশালের বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেরিন একাডেমি পরিদর্শনের পর এম সাখাওয়াত জানান, সরকারের লক্ষ্য মেরিন একাডেমিগুলোকে আধুনিকায়ন করা এবং এসব একাডেমি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বৈশ্বিক নৌ পরিবহন সেক্টরে আরও বেশি সংযুক্ত করা।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা দূর করতে সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। ‘পাহাড়ে অশান্তি থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না, আর এর ফলে সাধারণ মানুষই বেশি কষ্ট পাচ্ছে,’ বলেন তিনি।