,

উত্তর ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী রাসেল চৌধুরী

আজকের কুমিল্লা ডট কম :
September 18, 2020
news-image

সেলিম সজীব:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লা জেলাধীন মনোহরগঞ্জ উপজেলার ৪ নং উত্তর ঝলম ইউনিয়ন পরিষদ এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল চৌধুরী গতকাল তার নিজ দেবপুর গ্রাম বাসীদের নিয়ে নির্বাচন প্রচারণা শুরু করেন।

বর্তমানে রাসেল চৌধুরী তার নিজ এলাকার গরীব অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রত্যাশা রাসেল চৌধুরী যদি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ পায় তাহলে এলাকায় আরও সুন্দর ভাবে কাজ করতে পারবে।

এ বিষয়ে রাসেল চৌধুরী বলেন, রাজনীতির শুরু থেকেই আমি একজন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামীলীগ কর্মী হিসেবে কাজ করে যাওয়ার চেষ্টা করছি। আমাদের ৪ নং উত্তর ঝলম ইউনিয়ন অনেক অসহায় মানুষ রয়েছে। যাদের জন্য আমি সব সময় কাজ করে যাচ্ছি। আসন্ন ইউপি নির্বাচনে আমাকে যদি আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি নির্বাচিত হয়ে খেটে খাওয়া মানুষের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবো।