,

কলঙ্ক’র শুটিংয়ে দুর্ঘটনার শিকার আলিয়া

আজকের কুমিল্লা ডট কম :
June 19, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

চলতি বছরের মার্চে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করতে গিয়ে কাঁধে ও হাতে আঘাত পেয়েছিলেন আলিয়া ভাট। এ ঘটনার তিন মাস পার হতে না হতেই পায়ে চোট পেয়ে বসলেন বলিউডের এই অভিনেত্রী।

‘রাজি’খ্যাত এই তারকা সম্প্রতি ‘কলঙ্ক’ ছবির শুটিং সেটেও দুর্ঘটনার শিকার হয়েছেন। একটি দালানের সিঁড়িতে শুটিং করতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি।

অবশ্য আঘাতের কারণে বসে থাকতে নারাজ ‘ডিয়ার জিন্দেগি’খ্যাত এই অভিনেত্রী। তিনি শুটিং চালিয়ে যেতে চান বলে ছবির নির্মাতাকে জানিয়েছেন।

আলিয়া ভাট ছাড়াও করণ জোহর প্রযোজিত ‘কলঙ্ক’তে আরও অভিনয় করছেন মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, আদিত্য রয় কাপুর ও বরুণ ধাওয়ান। ২০১৯ সালের ১৯ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।