,

কুমিল্লায় চৌকস নাট্য সম্প্রদায়ের ইফতার

আজকের কুমিল্লা ডট কম :
June 2, 2018
news-image

 

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :

কুমিল্লায় অনুষ্ঠান হয়েছে চৌকস নাট্য সম্প্রদায়ের ইফতার ও আলোচনা। প্রতিবারের ন্যায় এবারও ১ জুন শুক্রবার কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্ণারে এ ইফতার ও আলোচনার আয়োজন করে কুমিল্লার অন্যতম থিয়েটার সংগঠন চৌকস নাট্য সম্প্রদায়।

উক্ত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌকস নাট্য সম্প্রদায়ের সভাপতি ও নির্দেশক সালেহ উদ্দিন লাভলু। আরো উপস্থিত ছিলেন নাট্যকর্মী ও নিদের্শক মাসুম রানা, সাধারণ সম্পাদক ও নির্দেশক আবদুল্লাহ আল মামুন, নাট্যকর্মী ও নির্দেশক ইউসুফ সাজন, নাট্যকর্মী ও নির্দেশক আবদুল মোতালেব জনি, জাকির, সোহেল রানা, মোনা, চমন, খালেদা আক্তার, সমীর, ডা. তারেক, তাওহিদুর রহমান ও খালিদ হাসান প্রমুখ।

উল্লেখ্য, কুমিল্লার যতগুলো নাটকের সংগঠন রয়েছে তার মধ্যে চৌকসেরই নিয়মিত প্রযোজনা রয়েছে। নাটক প্রযোজনার দিক থেকে চৌকস নাট্য সম্প্রদায়ের রয়েছে একটু ভিন্ন মাত্রা। তারা নিয়মিত নাটক প্রযোজনা করে আসছে।