,

কুমিল্লায় ডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে আপন ভাইকে হত্যার চেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
November 10, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:
লোমহর্ষক এক ঘটনা ঘটলো এবার কুমিল্লা লাকসাম উপজেলার বরই গাঁও গ্রামের হাজী নুর মিয়ার ছেলে মোঃ মোস্তফা কামাল (২৯) সাথে। জীবনের তাগিদে প্রবাসে থাকতেন মোস্তফা কামাল। চলতি বছরে ২৮ অক্টোবর রাত সোয়া ১ টায় ডিবি পরিচয়ে মোস্তফা কামালকে উঠিয়ে নিয়ে আনা হয় কুমিল্লা হাউজিং এস্টেট সংলগ্ন পূর্ণতা মাদক পুনর্বাসন কেন্দ্রে।

ভুক্তভোগী মোস্তফা বলেন, আমার আপন ভাই আঃ সাত্তার, মোনাফ মিয়া ও মফিজুর রহমানের সাথে আরো ৬/৭ জন অজ্ঞাত ব্যাক্তিদের নিয়ে আমার নিজ মৎস খামার পাহারা দেওয়া অবস্থায় আমাকে মুখ চাপা দিয়ে অপহরণ করে নিয়ে যায়।