,

কুমিল্লায় নারী উদ্যোক্তা রোজীর নিজস্ব উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 26, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

সারা পৃথিবী মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত।এর প্রভাব আমাদের বাংলাদেশেও পড়েছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারের নির্দেশে প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে দেশের মানুষ বাসা-বাড়িতে অবস্থান করছে। কিন্তু দিনের পর দিন লকডাউনের কারণে অসহায়-বঞ্চিত-খেটে খাওয়া মানুষগুলি মানবেতর জীবনযাপন করছে। সরকারি ছাড়াও বেসরকারি উদ্যোগেও অনেকে অসহায়ের পাশে  এসে দাড়াচ্ছে।

এরই ধারাবাহিকতায় কুমিল্লা নগরীতে  নারী উদ্যোক্তা হাসিনা রোজীর উদ্যোগে নিজ অর্থায়নে গত বুধবার সকাল দশটায় তার নিজ বাসভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০ জন হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও ২০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।