,

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, সহকারীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
December 11, 2018
news-image

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়েছেন।
নিহত মো. শান্ত জামালপুরের সদরের তাড়াগান্ধার আবদুল মালেকের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেন জানান, ভোরে চট্টগ্রামগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকায় পড়ে যায়। এতে ঘটনাস্থলে হেলপার নিহত হয়। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।