,

কুমিল্লায় পহেলা বৈশাখের ভরদুপুরে নামতে পারে ঝড় ও বৃষ্টি

আজকের কুমিল্লা ডট কম :
April 13, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলা বছরের প্রথমদিন পহেলা বৈশাখে দিনের শুরুটা রৌদ্র উজ্জ্বল থাকলেও, কুমিল্লা সহ সারাদেশে দুপুরে নামতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জানা যায়, বাংলা বছরের প্রথমদিন সারা দেশের তাপমাত্রা থাকবে স্বাভাবিক। তবে আবহাওয়া অধিদপ্তরের তুলনামূলক বৃষ্টি পরিমাপের ম্যাপে দেখা যায়, পহেলা বৈশাখের সকালে ঢাকার আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলে সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চৈত্রের শেষ থেকে বৈশাখের শুরুর সময়টা এই রোদ, এই বৃষ্টির মতো ঘটনা ঘটে। তবে বৈশাখের প্রথম দিনে কালবৈশাখীর আশঙ্কা না থাকরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মাঝারি ধরনের বৃষ্টি থামলে তাপমাত্রা কিছুটা বাড়বে।