,

কুমিল্লায় ১৮ টাকার লবন ১২০ টাকায় বিক্রির অভিযোগে ৫ ব্যবসায়িকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
November 19, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয় পুর বাজারসহ কয়েকটি এলাকায় হঠাৎ করে ১৮ টাকার লবন ১২০ টাকায় বিক্রি করার অভিযোগে ৫ ব্যবসায়িকে  হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত বিজয়পুর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা  (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।