,

কুমিল্লায় অনুষ্ঠিত হবে ‘উন্নয়ন কনসার্ট,’ মঞ্চ মাতাবেন যেসব শিল্পীরা

আজকের কুমিল্লা ডট কম :
September 6, 2018
news-image

 

সেলিম সজীবঃ

জাতীয় নির্বাচনের আগে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিভাগীয় শহরগুলোর পর এবার জেলা শহরে কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

আগামী ৮ সেপ্টেম্বর কুমিল্লায় ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে এ উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে এই কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আতশবাজি প্রদর্শনী ও লেজার শোও থাকবে।

মমতাজ, সুবীর নন্দী, কুমার বিশ্বজিতের মতো শিল্পীরা এই কনসার্টে গান গাইবেন। জেমস, সোলস, দলছুট, এলআরবি, চিরকুট, জলের গান, লালন, ভাইকিংস ও শূন্যের মতো ব্যান্ড দলগুলোও অংশ নেবে কনসার্টে।

কনসার্টে শিল্পীদের মধ্যে আরও থাকছেন আঁখি আলমগীর, হৃদয় খান, কণা, শফি মণ্ডল, কিরণ চন্দ্র, চন্দনা মজুমদার, আরিফ, আনিকা, রিংকু, নিশিতা, শুভ এণ্ড ফ্রেন্ডস, পিন্টু অ্যান্ড পারভেজ।