,

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে ইউপি নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 26, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন/উপ-নির্বাচন উপলক্ষে কুমিল্লায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাৎ হোসেন চৌধুরী। এ সময় কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম এবং কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর সৈয়দ আরিফুর রহমান, বিজিবি, আনসার এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম, উপজেলা রিটার্নিং অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য যে, আগামি ২৮ ডিসেম্বর কুমিল্লার তিন উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া কয়েকটি উপজেলায় ইউনিয়ন পরিষদে সাধারণ মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।