,

কুমিল্লা মনোহরগঞ্জে ডেঙ্গু রোগী শনাক্ত, জনমনে উৎকণ্ঠা

আজকের কুমিল্লা ডট কম :
August 2, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মনোহরগঞ্জে ডেঙ্গু রোগী শনাক্ত, ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা কুমিল্লাতে শত ছুঁই ছুঁই। গত ২৪ঘন্টায় এ রোগে আক্রান্ত ১৯জন রোগী ভর্তি হয়েছে। গত কয়েকদিনে কুমেক হাসপাতালে মোট ৯৪জন রোগী এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ৪৭জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছে বাকী ৪৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল (৩১ জুলাই) রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমেক হাসপাতালের ভর্তি রেজিস্ট্রার খাতা থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

হাসপাতাল ঘুরে দেখা যায়, গত ২৪ঘন্টার ব্যবধানে কুমেক হাসপাতালে ১৯জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে সর্বশেষ রোগী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াদ এবং প্রথম রোগী মাসুম। সে কুমিল্লা পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য। পুলিশ সদস্য পদবী প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন এবং ফোনটি কেটে দেন । তিনিও ঢাকা আক্রান্ত হয়েছে বলে ধারণা করছেন।

এছাড়াও বাকীরা হলেন, চান্দিনার মহারং এলাকার জয়নাল আবেদীনের পুত্র কাউসার, চাঁদপুরের নলুয়া গ্রামের জামাল মিয়ার পুত্র শাহাদাত (১৯), দাউদকান্দির মোহাম্মদপুরের নোয়াবআলীর পুত্র মেহেদী। দেবিদ্বারের হারুন মিয়ার পুত্র সুমন (২৬), কুমিল্লা মহানগরীর চকবাজার এলাকার জলিল মিয়ার পুত্র তুষার, বরুড়ার শাকপুর এলাকার আনসার আলীর পুত্র রবিউল (১৪), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার আমীর হোসেনের পুত্র মাসুদ (১৯), শাহরাস্তি উপজেলার কুলপাড়া এলাকার হারুনুর রশিদের পুত্র নজির, হাজীগঞ্জ উপজেলার কাজিরগাও এল