,

কুমিল্লা সদরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 21, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অস্ত্র-ইয়াবাসহ সৈয়দ তারেকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলার সদর উপজেলার ছাওয়ালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আটক হওয়া সৈয়দ তারেকুল ইসলাম ওই গ্রামের সৈয়দ জাহাঙ্গীর আলমের ছেলে।

সংবাদ সম্মেলনে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শাখাওয়াত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাওয়ালপুর এলাকায় সৈয়দ জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘরে তল্লাশী চালিয়ে একটি রিভলবার ও ৫শ পিস ইয়াবাসহ সৈয়দ তারেকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদক আইনে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ সম্মেলনে জেলা ডিবি’র ওসি মো. মাঈন উদ্দিন খান উপস্থিত ছিলেন।