শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুসিক কাউন্সিলর সাইফুলকে সাময়িক বহিষ্কার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

২৩ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

মহানগর যুবলীগ নেতা রোকন উদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা, পরবর্তীতে ওই মামলায় তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।