,

খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কুমিল্লা নগরীতে মেয়র সাক্কু গ্রুপের বিক্ষোভ মিছিল( ভিডিও)

আজকের কুমিল্লা ডট কম :
June 21, 2018
news-image

 

জাহাঙ্গীর আলম ইমরুলঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার রানীর দীঘির পাড়ে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ জাহাংগীর আলম,মহানগর বিএনপি নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক,আবদুস ছালাম মাসুক,মাজেদুল ইসলাম বাবুল ও আবুল হোসেন,মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাজ্জাদুল কবির সাজ্জাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা রাজনীতি না করে বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান এবং প্যারোলে মুক্তির দাবি জানান।