,

সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কংকাল চৌদ্দগ্রামের দুই প্রবাসী

আজকের কুমিল্লা ডট কম :
June 18, 2018
news-image

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কঙ্কাল হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী।

রোববার ভোররাতে দেশটির রিয়াদের চোলাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মরহুম আবদুল মালেক ভেন্ডারের পুত্র কামরুল ইসলাম(৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার পুত্র এয়াছিন ওরফে ফকির(৩৪)। নিহত কামরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আর এয়াছিনের রয়েছে দুই ছেলে।

নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও এয়াছিনের প্রতিবেশি ফরিদ আহমদ ভুঁইয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদের চোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরীতে কাজ করতো কামরুল ইসলাম ও এয়াছিন। ফ্যাক্টরীর উপরেরই ছিল তাদের থাকার বাসা। রোববার ভোর রাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে বাসায় থাকা দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে যায়। এছাড়া আহত হয়েছেন এক ইয়েমেন নাগরিক। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে তারা লাশগুলো উদ্ধার শেষে ছৌমুছি হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঈদের আমেজের সময় দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।