সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গলায় ফাঁস দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রীর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০২০
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়ায় উম্মে সাবা (১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। সে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

উম্মে সাবা বরুড়া উপজেলার ১নং আগানগর ইউনিয়নের বড়হাতুয়া আরিফ ভূইয়া বাড়ির সফিকুর রহমান ভূইয়ার মেয়ে।দুই ভাই এক বোনের মধ্যে সাবা সবার ছোট।

রবিবার বিকালে বাড়ির লোকজনের অজান্তে অজানা কারণে গলায় ফাঁস দেয় সাবা। পরিবারের কেউ হঠাৎ ফাঁস দেওয়া অবস্থা দেখে তাকে উদ্ধার করতে চাইলেও শেষ রক্ষা হয়নি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম শাহীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।