গ্রেফতার হলেন চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস
মাসুদ হোসেন, চাঁদপুরঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ফরিদা ইলিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিলেন।
বুধবার (৮ জুলাই) সকালে শহরের বড়স্টেশনের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।ফরিদা ইলিয়াস শহরের বড়স্টেশন এলাকার মৃত. আ. গফুরের মেয়ে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আস্থাভাজন ছিলেন।
জানা যায়, ফরিদা ইলিয়াস নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন। বুধবার সকালে চাঁদপুরের এএসপি নাদিরা নূরের নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি জানান, তার বিরুদ্ধে নাশকতাসহ ৪টি মামলা রয়েছে। সকাল সাড়ে ১১টায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।