,

চান্দিনায় দৈনিক যুগান্তর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
February 2, 2020
news-image

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক যুগান্তর এর ২১ বছরে পদার্পণ উদ্যাপন করা হয়। শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।

সভায় দৈনিক যুগান্তর এর চান্দিনা প্রতিনিধি মো. আবদুল বাতেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রফেসর এনায়েত উল্লাহ ভূইয়া।

চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মাসুমুর রহমান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- দৈনিক ইত্তেফাক এর চান্দিনা ও বুড়িচং সংবাদদাতা মো. মামুনুর রশিদ সরকার, কালের কন্ঠ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, দৈনিক করতোয়া প্রতিনিধি মো. ওসমান গনি, মাতৃভূমি মডেল গার্লস স্কুলের প্রিন্সিপাল মো. নাজমুল হক সরকার।

এসময় উপস্থিত ছিলেন- দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. জাকির হোসেন, বাংলাদেশের খবর প্রতিনিধি তাহমিদুর রহমান দিদার, মানবজমিন প্রতিনিধি মো. তুহিন ভূইয়া, ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, মো. আল আমিন, হরে কৃষ্ণ নাহা, আবদুর রহমান, পত্রিকা বিক্রেতা মো. বাবুল হোসেন প্রমুখ। সভা শেষে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন প্রধান অতিথি।