মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় ৮ হাজার পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩০, ২০১৭
news-image

 

মো.শরিফুল ইসলাম, চান্দিনাঃ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠের পুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। রবিবার(২৯ অক্টোবর) মধ্য রাতে চান্দিনা থানা পুলিশ উপ-পরিদর্শক (এস.আই) মো.মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গী ও ফোর্স নিয়ে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মৃত সুলতান সর্দার এর ছেলে মো.হাবিব সর্দার(৩৯) ও মোখলেছ ব্যাপারীর ছেলে মো.আলী(৩৭)।

এ ব্যাপারে চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো.নাসির উদ্দিন মৃধা জানান- কক্সবাজার থেকে অভিনব কায়দায় রুপগঞ্জের উদ্দেশ্যে ইয়াবা পাচারকালে মহাসড়ক থেকে তাদের আটক করি,আটককৃতদের বিরুদ্ধে মাদক আইন নিয়ন্ত্রনে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার (২৯অক্টোবর)  তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।