,

চৌদ্দগ্রামে কোবা’র উদ্যোগে মাদ্রাসায় অনুদান প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
March 31, 2018
news-image

চৌদ্দগ্রাম সংবাদদাতা ঃ

সামাজিক সংগঠন “চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ (কোবা)” কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ‘তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসায়’ আর্থিক অনুদান দিয়েছে।

শনিবার (৩১ মার্চ) সকালে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের কুমিল্লার আইটি প্রধান ইস্রাফিল মোল্লা, কোবার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেন লিমন, সংগঠনের সদস্য রাকিবুল হাসান মিয়াজী, ফয়সাল হোসেন জনি, রায়হান সানভী, সাকিব, হৃদয়, শিশির প্রমুখ। পরে স্থানীয় জনপ্রতিনিধি সাইফুল ইসলাম শাহীনের মাধ্যমে মাদ্রাসার সাধারণ সম্পাদক টিপু সুলতানের হাতে অনুদানের টাকা হস্তান্তর করে সংগঠনটি।