,

চৌদ্দগ্রামে গরীব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
June 22, 2017
news-image

মো: বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে এনজিও সংস্থা মুসলিম এইডের জাকাত প্রোগ্রামের আওতায় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ। সংস্থার চৌদ্দগ্রাম শাখা ব্যবস্থাপক মোঃ জুবায়দুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আনিছুর রহমান, সংস্থার প্রোগ্রাম অফিসার ইমরান আলী, আবদুল জব্বার রিফাত, ক্যাশিয়ার জাহিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।