,

চৌদ্দগ্রামে জাতীয় যুব সংহতির সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
October 31, 2017
news-image

মোঃ আনিছুর রহমান, চৌদ্দগ্রামঃ
জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়েছে।

যুব সংহতির উপজেলা জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এইচএনএম শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ছালামত আলী খান বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ আলী আহমেদ মোল্লা, ওবায়েদুল কবির মোহন, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব খায়েজ আহমদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মাহবুব রশীদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম মেম্বার, চৌদ্দগ্রাম পৌর যুব সংহতির সভাপতি ইব্রাহিম খাঁ, জাপা নেতা আবুল কাশেমসহ আরও অনেকে। সভা শেষে সর্বসম্মতিক্রমে জসিম উদ্দিনকে সভাপতিকে ও মোঃ শাহজাহানকে সাধারণ সম্পাদক করে উপজেলা জাতীয় যুব সংহতির ১১১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি, ইব্রাহিম খাঁকে সভাপতি এবং মোঃ এয়াছিনকে সাধারণ সম্পাদক পৌর যুব সংহতির কমিটির ঘোষণা করা হয়।