,

চৌদ্দগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
November 15, 2023
news-image

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে মো: ইব্রাহিম হোসেন (১৭) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে সে আত্মহত্যা করেছে। সে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবুল কালামের ছেলে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন মিলন।

জানা গেছে, নিহতের পিতা মো: আবুল কালাম সিএনজি অটোরিকশা চালানোর সুবাধে খাগড়াছড়ি থাকেন। বাড়ীতে থাকা তার মা ও বোন মঙ্গলবার সকালে কিস্তির টাকা পরিশোধের জন্য চৌদ্দগ্রাম বাজারস্থ একটি এনজিও অফিসে যান। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে মঙ্গলবার দুপুর আনুমানিক দুইটায় ঘরে থাকা বোনের ওড়না গলায় পেঁছিয়ে ঘরের বুতুরের সাথে ঝুলে আত্মহত্যা করে ইব্রাহিম। পরে পরিবারের লোকজন বাড়িতে এসে ঝুলন্ত লাশ দেখতে পায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তী জানান, ‘সংবাদ পেয়ে বাতিসার কালিকাপুর থেকে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’