,

জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভা পরিদর্শন করলেন মন্ত্রী ও এমপিরা

আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

শুক্রবার সকালে বুড়িচংয়ের নিমসার জুনাব আলী কলেজ মাঠে সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসেডিয়াম সদস্য এড. আব্দুল মতিন খসরু এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপিসহ অন্যান্যরা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি । বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক শামীম।
সভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।