,

টলিউড দুই নায়িকা মিমি এবং নুসরত এখন নির্বাচিত সাংসদ, সংসদে প্রথম দিন

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2019
news-image

 

ডেক্স রিপোর্টঃ

টলিউড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত দুই নায়িকা মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান এখন আর শুধু অভিনেত্রীর পরিচয়ে আটকে নেই। দুইজনই এখন নির্বাচিত সাংসদ। তাদের এ নতুন যাত্রা শুরু হয়েছে সোমবার থেকে। সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দুই নায়িকা তাদের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

নিজের ছবি শেয়ার করে নুসরত লিখেছেন, “নতুন শুরু। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সব মানুষকে আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই।” আর মিমি নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, “স্বপ্নের কথা মনে রাখ এবং তার জন্য লড়াই কর।”

সোমবার দুপুর ১টা নাগাদ সংসদে ভবনে পৌঁছান মিমি ও নুসরত। প্রথমেই তারা যান সংসদ ভবনের ৬২ নম্বর ঘরে নতুন সাংসদের নাম, ঠিকানা, ফোন নম্বর, দিল্লির অস্থায়ী ঠিকানা-সহ বেশ কিছু প্রাথমিক তথ্য দিতে। সেকাজ শেষের পর সেদিনই কলকাতায় ফেরার জন্য বিমান ধরেন মিমি। অন্যদিকে, আগামীকাল দিল্লিতেই থাকছেন নুসরত। তিনি কলকাতা ফিরবেন বুধবার।

ভারতে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ২ লক্ষ ৯৫ হাজার ভোটের মার্জিনে জিতেছেন মিমি। অন্যদিকে, বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাড়ে তিন লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নুসরত। ফলে কেরিয়ারের দ্বিতীয় ইনিংসের শুরুটা বেশ ভালভাবেই হল দুইজনের।