ঢাকাস্থ ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
গতকাল সন্ধ্যায় রাজধানীর পরিবাগস্থ জিহান ফুটওয়্যার লিমিটেড অফিসে ঢাকাস্থ ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন ফোরাম আয়োজিত একটি মতবিনিময় ও পুনর্মিলনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
২০২৫ সালে প্রতিষ্ঠিত ফোরামটি ইতিমধ্যে বেশ সুনামের সাথে বিভিন্ন মানবিক, সামাজিক ও মেধাবীদের উন্নয়নমূলক কার্যক্রম করে আসছে।এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকায় বসবাসরত ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী ভাইদের উপস্থিতিতে আগামী অর্থবছরের বিভিন্ন কাযর্ক্রম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে কুমিল্লা – ৫, বুড়িচং ব্রাহ্মণপাড়া মাননীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি উপস্থিত ছিলেন।
এ সময় তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে এবং এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ মিলেমিশে একসাথে করার আশ্বাস ও দিকনির্দেশনা দেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে এমপি মহোদয়ের নিকট কিছু দাবি উত্থাপন করা হয়।এই সময় তিনি ভারেল্লা দক্ষিণে একটি টেকনিক্যাল কলেজ, একটি স্বাস্থ্য কমপ্লেক্সে , একটি স্থায়ী ইউনিয়ন পরিষদ,মাদক নিরাময়, শিক্ষা প্রতিষ্ঠান ,মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন করার ব্যাপারে একমত হন ও আলোচনা সভায় দাওয়াতের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠনের উজ্জ্বল ভবিà