,

তিতাসে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
March 24, 2018
news-image

 

জাকির হোসেন হাজারিঃ

কুমিল্লা তিতাস উপজেলায় মনির হোসেন নামের এক আ’লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

শনিবার (২৪ মার্চ) রাত  ১০ টার দিকে তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন জগতপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি এবং উপজেলা আ’লীগের সদস্য ‍ছিলেন। মনির হোসেন ভাটিপাড়া গ্রামের আব্দুল মজিদের পুত্র।

স্থানীয় সূত্র জানান, রাত ১০টার দিকে ভাটিপাড়া গ্রামের নিজ বাড়িতে ঢুকে তাকে গুলি করে দুবৃর্ত্তরা। পরে তাকে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার জন্য বললে ঢাকায় নেওয়ার পথে গৌরিপুর এলাকায় তার মৃত্যু হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।