,

দেবিদ্বারে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2019
news-image

মো. জামাল উদ্দিন দুলাল :

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বারেরা উত্তর পাড়া (ফুলগাছ তলা) এলাকায় নজরুল ইসলাম নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দেবিদ্বার থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে বৃহস্পতিবার সকাল ৯টায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার বারেরা উত্তর পাড়া (ফুলগাছ তলা) এলাকায় অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা’র ছেলে মো. নজরুল ইসলাম (২৮) প্রায় ১মাস আগে বিদেশ (ইরাক) থেকে জেল খেটে বাড়িতে ফেরত আসে এবং গত ২/৩দিন যাবত ঘরে ভাত খায়নি। বুধবার রাতে তাহার নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।

এব্যাপারে দেবিদ্বার থানার এস আই মো. আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নজরুল ইসলামে’র নিজ সোয়ার ঘরের তীর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।