,

নবীনগরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2017
news-image

 

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চল যাই- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৭ পালিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে ব্র্যাকের সহযোগিতায় এবং উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সদর হাসপাতাল চত্বর থেকে এক র‌্যালি বের হয়।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: ইউনুছ আলি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জাকির হোসেন,ডা: সাইমুল হুদা,ডা: মো: তহিদুল ইসলাম হামিম,ডা: হিমেল খান,ডা: জেবিন জেরিন,ব্র্যাক অফিসার মো: আবুল কালাম,শাখাওয়াত হোসেন, মো:এরশাদ, মো: ইদ্দ্রিস মিয়া প্রমুখ।