,

নবীনগরে পুলিশ সদস্য মো. সেলিমের বিদায় সংবর্ধণা

আজকের কুমিল্লা ডট কম :
February 27, 2020
news-image

 

নবীনগর প্রতিনিধিঃ
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ সদস্য মো. সেলিমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় নবীনগর সদরে অবস্থিত আয়েশা আমজাদ টাওয়ারের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সদা হাসোজ্জ্বল, প্রাণবন্ত এই মানুষটির বিদায় সংবর্ধনার আয়োজন করে নবীনগর শেখ রাসেল ব্লাড ডোনেশন ক্লাব।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এবিএম নাজমুল হাসান জেমস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আহমেদ হোসেন ফুল মিয়া।

ছাত্রলীগ নেতা কবি মোবারক হোসেনের সঞ্চলনায় এতে স্বাগত বক্তব্য রাখেন শেখ রাসেল ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল তুষার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম কে জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্বাস উদ্দিন হেলাল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সামস আলমসহ আরো অনেকে।

পরে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বিদায়ী পুলিশ সদস্যকে।