,

নবীনগরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2018
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:

‘‘স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ শ্লোগান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন প্রমুখ।