,

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী: আইএসপিআর

আজকের কুমিল্লা ডট কম :
April 2, 2020
news-image

স্টাফ রিপোর্টার:
সেনাবাহিনী আজ বৃহস্পতিবার থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারান্টিন এর বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টিন নিশ্চিতে সারা দেশে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনা বাহিনী। একই সঙ্গে এসব বিষয়ে সারাদেশে জনসচেতনতা তৈরিতে কাজ করছে সেনা ইউনিটগুলো।