,

নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়ে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো

আজকের কুমিল্লা ডট কম :
July 8, 2022
news-image

 

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনী প্রচারে বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, শুক্রবার সকালে নারা শহরে এক ট্রেন স্টেশনের কাছে নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী আবেকে।

গুলিবিদ্ধ আবে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।