,

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
March 8, 2023
news-image

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত তাজুল ইসলাম ওরফে রাব্বি (১০) উপজেলার চরবাটা ইউনিয়নের চর চরমজিদ গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরমজিদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে নিহত রাব্বি পাশের বাড়ির এক ব্যক্তির মাছের ঘেরে পানি দেওয়ার জন্য সেচ পাম্প মেশিনে চালু করতে যায়। ওই সময় বৈদ্যুতিক তারের লিকেজ অংশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন হয়েছে।