,

বরুড়ায় টর্নেডো ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের মাঝে ওরাই আপনজন সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
July 4, 2021
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লা জেলার বরুড়া উপজেলা চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া ইটাখোলা গ্রামের টর্নেডো ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সামাজিক সংগঠন ওরাই আপনজন।

শনিবার (০৩ জুলাই) বেলা ১১টার দিকে সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াছ আহমদের নেতৃত্বে এ খাদ্যসামগ্রী ক্ষতিগ্রস্তদের বাড়িতে পৌছে দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের মাঝে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি মসুর ডাল, এক কেজি পেয়াজ, এক কেজি লবন ও এক বক্স সার্জিক্যাল মাস্ক বিতরন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ জামাল হোসেন, , ইউপি সদস্য মোঃ সোলাইমান হোসেন, মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি মোঃ আজহার সুমন, ওরাই আপনজন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ক্রিড়া সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি মোঃ সোহেল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক মোঃ রাসেল সদস্য মোঃ রামিম তানিয়া আক্তার ও রোজিনা আক্তার প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াছ আহমদ সকল সামাজিক সংগঠনকে মানবিক কাজে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।